[১৯৪]
প্রশ্ন:
আমার বাড়ি নারায়ণগঞ্জের পাগলায়, আমি জাহাযে চাকরি করি জাহায কখনও ঢাকায় আসে। কোথাও দশদিন, কোথাও পনের দিন আবার কোথাও ২০/২৫ দিন থাকতে হয়। জাহায ঢাকায় আসলেও আমি বাড়িতে আসিনা, বরং ছয় সাত মাস পরে বাড়িতে আসা হয়। এমতাবস্থায় আমি যখন একা নামাজ পড়বো কসর পড়বো? নাকি পুরো নামাজ পড়বো?
নিবেদক
মো: সালাউদ্দীন, ঢাকা
উত্তর:
আপনি যখন চাকরির উদ্দেশ্যে বাড়ি থেকে সফরের নিয়তে বের হবেন। এবং ঢাকার সীমানা অতিক্রম করবেন, তখন থেকে আপনি চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত আদায় করবেন। তবে আপনি যদি কোথাও ১৫ দিন বা ১৫ দিনের চেয়ে বেশি থাকার নিয়ত করেন। অথবা ঢাকায় ফিরে আসেন চাই বাড়িতে যান বা না যান এমতাবস্থায় চরে রাকাতই আদায় করতে হবে।
الأدلة الشرعية
–ইলাউস সুনান (৭/৩১১ আশরাফিয়া); ফাতাওয়ায়ে আলমগিরি (১/১৯৮ আশরাফিয়া);
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা