[১৯৬]
প্রশ্ন:
মাননীয় মুফতী সাহেব, মাসবুক ব্যক্তি ইমাম সাহেব সালাম ফিরানোর পর বাকি নামাজটুকু কিভাবে আদায় করবে?
নিবেদক
মো: কুতুবুদ্দীন
উত্তর:
কোন ব্যক্তি যদি এক রাকাত না পায় তাহলে সে কেরাত পড়বে আখেরী বৈঠক করবে, আর যদি দুই রাকাত না পায় তাহলে দুই রাকাত কেরাতের সাথে আদায় করবে ও আখেরী বৈঠক করবে। আর যদি চার রাকাত বিশিষ্ট নামাজে তিন রাকাত না পায় তাহলে প্রথম রাকাতে কেরাত পড়বে এবং বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে। দ্বিতীয় রাকাতে শুধু কেরাত পড়বে। আর তৃতীয় রাকাতে কেরাত পড়া না পড়া ইচ্ছাদিন থাকবে। আখেরী বৈঠকে তাশাহহুদ, দরুদ শরীফ দোয়া পড়ে সালাম ফিরাবে।
الأدلة الشرعية
–কাজিখান (৭/৪১ আশরাফিয়া); ফাতাওয়ায়ে আলমগিরি (১/১৪৮ আশরাফিয়া); ফাতাওয়ায়ে শামী ( ২/১৪১৮ আশরাফিয়া);
সমাধানে মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা