বিষয়: যাকাত প্রসঙ্গে

[১৯৭]

প্রশ্ন:
একজন মহিলার নিকট তিন ভরি স্বর্ণ আছে এবং ষাট হাজার টাকা আছে। এবং তার বিবাহের সময় তার মহর ধার্য করা হয়েছিল ১০০০০০০/- টাকা। কিন্তু স্বামী তা এখনও আদায় করেনি। এখন আমার জানার বিষয় হল, এই মহিলা তার যাকাত হিসাব করার সময় মহরের টাকাও হিসাব করবে কিনা?

নিবেদক
মো: সালমান

উত্তর:
উক্ত মহিলা তার নিকট যেই তিন ভরি স্বর্ণ ও ষাট হাজার টাকা আছে শুধু সেই সম্পদগুলোর উপরই যাকাত হিসাব করবে। তার মহরের টাকা তার মালিকানা আসার পর তার মালিকানায় একবছর অতিক্রম হয় তাহলে তার উপর যাকাত আসবে তার আগে নয়।

الأدلة الشرعية

 –বাদায়েউস সানায়ে (২/৯০ মাকতাবায়ে যাকারিয়া); ফাতাওয়ায়ে শামী (৩/২৮৩ আশরাফিয়া); ফাতাওয়ায়ে আলমগিরি (১/২২৬আশরাফিয়া)

সমাধানে

 মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা

Share the Post: