[১৯৯]
প্রশ্ন:
আমি গতকাল এমন এক অঞ্চলে গিয়েছিলাম, সেখানে পানি ছিলোনা তখন আমি সিজদায়ে তেলাওয়াত আদায়ের জন্য তায়াম্মুম করি। পরে যখন আসরের সময় আসে তখন ও আমার তায়াম্মুম বহাল ছিলো। আমি আমার সাথিকে বললাম আমার ঐ অযু দ্বারা আসরের ফরজ নামাজ আদায় করা যাবে কী? সে বলল হবে। জানার বিষয় হল, তার কথা কী ঠিক আছে? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক
আল-আমিন, বগুড়া
উত্তর:
আপনার ঐ সঙ্গির কথা ঠিকই ছিলো। আপনি এক তায়াম্মুম দ্বারা যেকোনো কিছু করতে পারবেন।
الأدلة الشرعية
–তাতারখানিয়া (১/৩৬৫ যাকারিয়া); আল-মুহিতুল বুরহানী, আল-ফিকহুল হানাফী আল-মুয়াসসার (১/৮৫ দারুল ফিকর); ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/৮৩ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা