[১৯৮]
প্রশ্ন:
আমি গতকাল মসজিদের অযুখানায় বসে অযু করতেছিলাম। এমতাবস্থায় আমার পাত্রে একটি টিকটিকি পড়ে মারা যায়। পাশের লোক বললো এই পাত্রের পানি দিয়ে আর অযু করা যাবেনা। তাই আমি পরিবর্তন করি। জানার বিষয় হল তার কথা কি ঠিক ছিলো?
নিবেদক
আ: রহমান, সিলেট
উত্তর:
ঐ লোকটির কথা সঠিক নয়। বরং ঐ পানি দ্বারা অযু করলেও আপনার অযু হয়ে যেতো।
الأدلة الشرعية
–মুসান্নাফে ইবনে আবী শাইবা (হাদিস নং-৬৫৭); তাতারখানিয়া (১/৩৩৪ যাকারিয়া); আল-ফিকহুল হানাফী ফী- ছাউবিহিল জাদিদ (১/৩৫ দারুল ঈমান); বাদায়েউস সানায়ে (১/২৩০ যাকারিয়া)
সমাধানে
সমাধানে মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলা