বিষয়: লোন প্রসঙ্গে

[২০০]

প্রশ্ন:
আমি বাংলাদেশী, তবে বর্তমানে প্রবাসী। এখানে বাংলাদেশ থেকে আসার প্রোসেসিং অনেক কঠিন। এবং এখানে বাসা ভাড়া নেওয়ার ও সুযোগ নেই। সরাসরি কিনতে হয়। আমি বাসা কিনার জন্য টাকা জোগাড় করতেছিলাম। অপরদিকে আমার স্ত্রীকে দেশ থেকে এখানে আনার জন্য ভিসার আবেদন করি। ভেবেছিলাম কমপক্ষে ছয়মাস লাগবে। তবে কাকতালীয় ভাবে এক মাসের মধ্যেই ভিসার ব্যবস্থা হয়ে যায়। ফলে সে চলে আসে এখন তাকে রাখার কোন স্থান নাই। আমি ছিলাম এক বন্ধুর সাথে। এমতাবস্থায় আমার কাছে বাড়ি কেনার টাকাও নেই। অর্ধেক আছে। আমার জানার বিষয় হল- এখন কী আমি বাকি অর্ধেক টাকা ব্যাংক থেকে সুদ ভিত্তিক লোন নিতে পারবো? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক
হুরমুজ শাহ, সিলেট

উত্তর:
আপনার জন্য এমতাবস্থায় ও সুদী লোন নেওয়া জায়েয নেই। আপনার উল্লেখিত ওজরটি শরয়ী ওজর হিসেবে বিবেচিত হবেনা। এভাবে আপনার স্ত্রীকে নেওয়াই জায়েয হয়নি। উচিৎ ছিলো ভিসা বাতিল করা। এখন আপনার করণীয় হলো, শরয়ী সীমারেখা বজায় রেখে আপনার কাছে যে টাকা আছে তা দিয়ে নরমাল কোন ব্যবস্থা করা। অন্যথায় আপনার স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া।

الأدلة الشرعية

 –সহীহ মুসলীম (হাদিস নং-৩৯৮৪); ফাতওয়ায়ে শামী (৯/৪০৭ যাকারিয়া); কাযায়া ফিকহিয়্যা মু‘আসারাহ (১/৩২৯ হিযায)

সমাধানে

 মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা

Share the Post: