নামায সংক্রান্ত
বিষয়: নামায সংক্রান্ত মাসআলা
প্রশ্ন:
জনাব, আমি চার রাকআত বিশিষ্ট ফরজ নামাযে প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে ভুলে যাই। পরবর্তীতে শেষ দুই রাকআতে সূরা ফাতিহার সাথে কিরআত মিলিয়ে নেই এবং নামায শেষ করি। এখন আমার জানার বিষয় হল, প্রথম দুই রাকআতে কিরআত না পড়ে শেষ দুই রাকআতে কিরআত পড়ার কারণে আমার উপর সাহু সিজদা ওয়াজিব ছিল কি না? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মো: আব্দুল করিম
الجواب و بالله التوفيق
উক্ত বর্ণনা অনুযায়ী আপনার নামায আদায় হয়ে গিয়েছে। তবে চার রাকআত বিশিষ্ট ফরজ নামাযে প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার পর সূরা বা আয়াত মিলানো ওয়াজিব। আপনি তা ভুলে গিয়ে পরের দুই রাকআতে মিলানোর কারণে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব ছিল।
والله أعلم بالصواب
الأدلة الشرعية
-ফাতহুল কাদির (১/৪৬৯ আশরাফিয়া); আদ-দুররুল মুখতার (২/৩১১ আশরাফিয়া); ফাতাওয়ায়ে শামী (২/৩১০); ফাতাওয়ায়ে সিরাজিয়্যা (১/৪০২ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।