বিষয়: নামায প্রসঙ্গে
প্রশ্ন:
জনাব, আমি একদিন যোহরের ফরজ নামায আদায় করা শুরু করি। তাকবির বলার কিছুক্ষণ পর ফরজের নিয়ত পরিবর্তন করে নফল নামাযের নিয়ত করি, এবং সেই নিয়তের উপরই নামায শেষ করি। এখন আমার জানার বিষয় হল — আমার নফল নামায আদায় হয়েছে নাকি যোহরের ফরজ নামায আদায় হয়েছে?
নিবেদক:
মোঃ কুতুব উদ্দীন
الجواب و بالله التوفيق
উত্তর:
উল্লেখিত অবস্থায় আপনার যোহরের ফরজ নামাযই আদায় হয়েছে। নামাযের মাঝপথে ফরজের নিয়ত বাতিল করে নফল নামাযের নিয়ত করলেও, তাতে নফল নামায আদায় হয় না।
الأدلة الشرعية
– ফাতাওয়ায়ে আলমগিরী (১/১২৩ আশরাফিয়া); কাজিখান (৭/৫৪আশরাফিয়া); বাযযাযিয়া(১/২৭ আশরাফিয়া); আর-রদ্দুল মুখতার (২/১১৬ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।