নামাযের ভিতর তাশাহুদ না পড়া প্রসঙ্গে
প্রশ্ন:
জনাব, আমি বাবুল মিয়া। আমি গতকাল যোহরের সুন্নাত নামায আদায় করার সময় মাঝের বৈঠকে তাশাহহুদ না পড়ে বসেছিলাম। তখন আমার জানা ছিল না যে, তাশাহহুদ না পড়ার কারণে শেষ বৈঠকে সাহু সিজদা দিতে হয়। সে কারণে আমি সাহু সিজদাও আদায় করিনি। এখন আমার জানার বিষয় হল, সাহু সিজদা না দেওয়ার কারণে আমার নামাযে কোনো সমস্যা হয়েছে কি না?
নিবেদক:
মো. বাবুল মিয়া
الجواب و بالله التوفيق
উত্তর:
উল্লিখিত বিবরণ অনুযায়ী, আপনি তাশাহহুদ না পড়ার কারণে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব ছিল। আপনি যেহেতু সাহু সিজদা আদায় করেননি, তাই আপনার নামাযে ক্রটি সৃষ্টি হয়েছে। তবে নামায আদায় হয়ে গেছে, পুনরায় আদায় করার প্রয়োজন নেই। والله أعلم بالصواب
الأدلة الشرعية
-আল-বাহরুর রায়েক (১/৫২৫ যাকারিয়া); ফাতাওয়ায়ে আলমগিরি (১/১২৯ আশরাফিয়া); তাতারখানিয়া (২/১৩২); আদ-দুররুল মুখতার (১/১৯৬ আশরাফিয়া); হিদায়া (১/১৪২ ক্বাসিমিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।