বিষয়: জুম‘আর খুতবা সংক্রান্ত
প্রশ্ন:
মুহতারাম, আমি মোঃ আ: শাকুর। আমাদের মসজিদে খতীব সাহেব বর্তমানে প্রতি জুমআতে অসুস্থতার কারণে শুধু বয়ান ও খুতবা দেন, আর নামায অন্য একজন ইমাম সাহেব পড়িয়ে থাকেন। এখন আমার জানার বিষয় হল, এই পদ্ধতি অনুসরণ করার কারণে জুমআর নামাযে কোনো ধরনের অসুবিধা হবে কিনা?
নিবেদক:
আ. শাকুর
উত্তর:
আপনাদের মসজিদে খতীব সাহেব বয়ান ও খুতবা দেওয়ার পর যিনি জুমআর নামায পড়ান, তিনি যদি ওই খুতবা শুনে থাকেন তাহলে জুমআর নামায সহিহভাবে আদায় হবে। কিন্তু যদি দ্বিতীয় ব্যক্তি খুতবা না শুনে থাকেন তাহলে তার ইমামতিতে জুমআর নামায আদায় হবে না।
الأدلة الشرعية
-ফাতাওয়ায়ে বাযযাযিয়া (১০/৫০ আশরাফিয়া); বাদায়েউস সানায়ে (১/৫৮৮ যাকারিয়া); কাযিখান (৭/১১৩ আশরাফিয়া); আল-মুহিতুল বুরহানী (২/৪৫৫ আর-রশিদ); আল-বাহরুর রায়েক (২/২৫৭ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।