বিষয়: নামায প্রসঙ্গে
প্রশ্ন:
মুহতারাম, আমার জানার বিষয় হল, কোন ব্যক্তি যদি সুন্নাত বা নফল নামাযের নিয়তকে ব্যাপক রাখে— অর্থাৎ সে নির্দিষ্ট করে না যে তাহাজ্জুদ পড়ছে নাকি ইশরাক, যোহরের সুন্নাত পড়ছে নাকি ইশার সুন্নাত— এভাবে অনির্দিষ্ট অবস্থায় নামায পড়লে তার ঐ নফল বা সুন্নাত আদায় হবে কি?
নিবেদক:
আবু রায়হান
শ্রীপুর, গাজীপুর
উত্তর:
প্রশ্নোক্ত ব্যক্তির নিয়ত যদি সাধারণভাবে সুন্নাত বা নফল পড়ার হয়, তবে নির্দিষ্ট নাম উল্লেখ না করলেও তার নফল বা সুন্নাত নামায আদায় হয়ে যাবে।
والله أعلم بالصواب
الأدلة الشرعية
-আল-বাহরুর রায়েক (১/৪৮৪ যাকারিয়া); কাজিখান (৭/৫৩ আশরাফিয়া); আলমগীরী (১/১২৩ আশরাফিয়া); ফাতওয়ায়ে শামী (১/১১৬ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।