বিষয়: মসজিদে দ্বীনি শিক্ষা প্রসঙ্গে
[০৫৮] প্রশ্ন :
একটি ধর্মীয় পত্রিকায় বলা হয়েছে যে, মসজিদের ভিতরে ছাত্রদের হাজিরা নেওয়া ও মারপিট করা উচিত নয়। এ ধরনের কাজ করলে মসজিদের গাম্ভীর্য নষ্ট হয় এবং এটি গুরুতর পাপও বটে।
আমার জানার বিষয় হল — এটা কি আসলেই পাপ?
নিবেদক:
সাকিব, নারায়ণগঞ্জ
الجواب وبالله التوفيق
উত্তর:
মসজিদের আদব রক্ষা করে তাতে শিশুদের দ্বীনি শিক্ষা দেওয়া কোনো পাপ নয়; বরং তা জায়েয। আর শিক্ষা প্রদানের স্বার্থে শৃঙ্খলা বজায় রাখার জন্য হাজিরা নেওয়া ও প্রয়োজনীয় স্বাভাবিক শাসন করাও জায়েয।
والله أعلم بالصواب
الأدلة الشرعية
–সুনানে তিরমিজি (হাদিস নং ৪০৭); ফাতাওয়ায়ে শামি (২/৭ আশরাফিয়া); ফাতহুল কাদীর (১/৪২২ দারুল ফিকর); ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/১৬৯ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।