বিষয়: জানাযা নামায
[০৮০]
প্রশ্ন:
একবার আমাদের মহল্লার মসজিদে আসরের নামাযের পূর্বে জানাযা উপস্থিত হয়। এখন জানাযা আগে পড়বে নাকি আসরের নামায আগে পড়বে—এ নিয়ে মানুষদের মাঝে মতবিরোধ দেখা দেয়।
সুতরাং মুহতারামের নিকট জানার বিষয় হল, এক্ষেত্রে জানাযার নামায আগে পড়বে, নাকি আসরের নামায আগে পড়বে?
নিবেদক:
মাওলানা সাহেবালী কাজী, রংপুর
الجواب وبالله التوفيق
উত্তর:
উক্ত অবস্থায় প্রথমে আসরের নামায আদায় করা হবে, এরপর জানাযার নামায আদায় করা হবে।
কারণ ফরয নামাযের সময় সংকীর্ণ, আর জানাযার নামায ফরযে কিফায়া — সুতরাং ফরযে আইন (আসরের নামায) আগে আদায় করা উত্তম ও শরীয়তসম্মত। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–আল-মুহিতুল বুরহানী (৩/১০৬ ইদারাতুত তুরাস); বাযযাযিয়া (৭/১২০ যাকারিয়া); বাদায়েউস সানায়ে (২/৫৭ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।