বিষয়: সিজদা
[১৫৭]
প্রশ্ন:
প্রায় সময় দেখা যায় মুসল্লিরা নামাযে সেজদা করার সময় পা উঠিয়ে ফেলে। এখন প্রশ্ন হল, এরূপ করলে কি নামায ফাসেদ হয়ে যাবে?
নিবেদক
মন্টু মিয়া, বরিশাল
উত্তর:
সেজদায় এক তাসবীহ পরিমাণ সময় যেকোন পায়ের কিছু অংশ জমিনে রাখা ওয়াজিব। যদি বিনা ওজরে জমিনে একদমই পা না রাখে তাহলে তার সেজদা ও নামায কোনটিই আদায় হবে না। বরং আবার তা নতুন করে আদায় করতে হবে।
আর যদি জমিনে পা রাখে তারপর পা উঠায় তাহলে মাকরূহের সাথে তা আদায় হয়ে যাবে। আর যতি শরয়ী গ্রহণযোগ্য কোন ওজরে পা উঠাতে বাধ্য হয় তবে তা ভিন্ন বিষয়। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে সিরাজিয়া (পৃ: ৬৩); হিন্দিয়া (১/১২৮ আশরাফিয়া); বাযযাযিয়া (১/২০ আশরাফিয়া); আল-ফিকহুল হানাফী আল-মুয়াসসার (পৃ. ১২৭);
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা