বিষয়: মাসেহ প্রসঙ্গে
[১১৫]
প্রশ্ন:
কয়েকদিন আগে আমি আমার বাগানে কাজ করতে যাই। কাজ করার সময় হঠাৎ আমার হাত কেটে যায়। পরে আমি ব্যান্ডেজ করে নিই। এরপর ওযুর সময় শুধু ব্যান্ডেজের ওপর মাসেহ করি। এখন আমার জানার বিষয় হলো—এ অবস্থায় ব্যান্ডেজের ওপর মাসেহ করা কি সহীহ হয়েছে?
নিবেদক
আব্দুল কুদ্দুস, চট্টগ্রাম
الجواب وبالله التوفيق
উত্তর:
উক্ত পরিস্থিতিতে ব্যান্ডেজের ওপর মাসেহ করা সহীহ হয়েছে। কারণ শরীয়তের দৃষ্টিতে ব্যান্ডেজের নিচের স্থানে পানি পৌঁছানো কঠিন বা ক্ষতির আশঙ্কা থাকলে ব্যান্ডেজের ওপর মাসেহ করলেই যথেষ্ট হয়। এটি নিচে ধৌত করারই শুমার হয়। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে হিন্দিয়্যা (১/৮৯ আশরাফিয়া); আল-বাহরুর রায়েক (১/৩২৮ যাকারিয়া); বাদায়েউস সানায়ে (১/৯৩ যাকারিয়া); আল-মুহিতুল বুরহানী (১/৩৬১ ইদারাতুত তুরাস)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।