বিষয়: ওয়াকফ প্রসঙ্গে
[১১৬]
প্রশ্ন:
আমাদের এলাকায় একটি জায়গা ওয়াকফ করা হয়েছে। এখন জানার বিষয় হল, এই ওয়াকফকৃত জমিতে গাছ লাগালে গাছের কি হুকুম?
নিবেদক
আব্দুল মজিদ
الجواب وبالله التوفيق
উত্তর:
ওয়াকফকৃত জায়গায় গাছ রোপণকারী যদি উক্ত জায়গার দায়িত্ব গ্রহণ করে (যেমন: পরিচর্যা, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি), তাহলে সেই গাছ ওয়াকফেরই সম্পত্তি গণ্য হবে। আর যদি দায়িত্ব গ্রহণ না করে, বরং শুধু গাছ লাগিয়ে দেয়, তাহলে গাছটি তারই মালিকানায় থাকবে।والله أعلم بالصواب
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে হিন্দিয়্যা (২/৪১৮ আশরাফিয়া); ফাতাওয়ায়ে কাজিখান (৯/২১৭ আশরাফিয়া); বাযযাযিয়া (১২/১৪১ আশরাফিয়া); তাতারখানিয়া(৮/২৯ যাকারিয়া); আল-মুহিতুল বুরহানী (৯/১৪৭ ইদারাতুত তুরাস)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।