বিষয়: যাকাত প্রসঙ্গে
[১৬৮]
প্রশ্ন:
আমি একজন পাইকারি ফল বিক্রেতা, আমি প্রতিদিন প্রায় ২-৩ লক্ষ টাকার ফল বিক্রি করি। এভাবেই আমার সারাবছর কেটে যায়, এবং আমা কোন ব্যবসার মালের উপর বছর অতিক্রম হয়না, এখন আমার জানার বিষয় হল, আমি আমার যাকাতের হিসাব কিভাবে করবো, টাকার উপর নাকি ব্যকসায়ী মালের উপর?
নিবেদক
মো: সালমান, কাপাসিয়া
উত্তর:
আপনি আাপনার টাকার উপর যাকাতের বছর গননা করবেন এবং যাকাতের বছর পূর্ণ হওয়ার সময় আপনার নিকট যত টাকা থাকবে তার সাথে আপনার নিকট যদি ব্যবসার মাল থাকে তাহলে তার মূল্য যোগ করে যত টাকা হয়, তার চল্লিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করতে হবে।
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (২/১৬৪ আশরাফিয়া); ফাতাওয়ায়ে আলমগীরী (১/১৩৬ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা