বিষয়: ওয়াকফ প্রসঙ্গে
[১৬৭]
প্রশ্ন:
মাসজিদের ওয়াকফকৃত জায়গায় যেই ফলফলাদি গাছ লাগানো হয় তার ফল মুসল্লিগন খেতে পারবে কিনা?
নিবেদক
মো: সালমান
উত্তর:
যদি সেই গাছ সাধারণ মানুষের জন্য লাগানো হয়, তাহলে সেই গাছ থেকে ধনী গরীব সবাই খেতে পারবে। আর যদি মাসজিদের জন্য লাগানো হয়ে থাকে তাহলে তার মূল্য মাসজিদের জন্যই ব্যবহার করতে হবে, তবে সেইফল কিনে খেতে পারবে।
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (৬/৬৬৪ আশরাফিয়া); আল-মুহিতুল বোরহানী (৯/১৪৮ আর-রুশদ); হিন্দিয়া (২/৪১৯ আশরাফিয়া);
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা