বিষয়: কবরস্থান ভাড়া দেওয়া প্রসঙ্গে।
[১৪৭]
প্রশ্ন:
আমাদের এলাকার কবরস্থানের কমিটিদের মধ্যে থেকে ক্রয় একজন চাচ্ছে যে, কবরস্থানের কিছু জায়গা ভাড়া দিবে অথচ উক্ত কবরস্থানে ধারাবাহিক ভাবে কবর দেওয়া হচ্ছে। এখন আপনার কাছে আমার জানার বিষয় হল, এরকম চলমান কবরস্থান ভাড়া দেওয়া কতটুকু বৈধ?
নিবেদক
মো: সোহেল রানা, আব্দুল্লাহপুর, ঢাকা
উত্তর:
নিম্নে উল্লেখিত দলিল সমূহ দ্বারা প্রমানিত হয় যে, তাদের উক্ত চলমান কবরস্থানে ভাড়া দেওয়া বৈধ হবেনা। কারণ রাসূল (সা:) কবরস্থান থেকে অন্য কোন প্রয়োজন পুরা করতে নিষেধ করেছেন।
الأدلة الشرعية
–তাতারখানিয়া (৩/২৬ যাকারিয়া); আল-মুহিতুল বুরহানী (৩/৯৪); ফাতওয়ায়ে নাওয়াজেল (পৃ:৩৩২ দারূল ইমান)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা