বিষয়: কুরবানী প্রসঙ্গে
[১৪৮]
প্রশ্ন:
আমি অস্ট্রলিয়া থাকি। এবছর বাংলাদেশে আমার এক আত্মীয়কে আমার পক্ষ থেকে কুরবানী করে দিতে বলি এবং টাকাও পাঠিয়ে দেই। কথামতো সে বাংলাদেশে ঈদের প্রথম দিনে অর্থ্যাৎ জিলহজ্বের দশ তারিখে আমার পক্ষ থেকে কুরবানী করে দেয়। তখন আমাদের দেশে জিলহজ্জের নয় তারিখ ছিল। আমার জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে কি আমার কুরবানী আদায় হয়েছে?
নিবেদক
মো: ছানাউল্লাহ খান, গাজিপুর, ঢাকা
উত্তর:
উক্ত বর্ণনানুযায়ী আপনার কুরবানী আদায় হয়েছে।
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (৯/৫২৯ আশরাফিয়া); বাদায়েউস সানায়ে (৪/২১৩ যাকারিয়া); ফাতাওয়ায়ে সিরাজিয়্যা (২/২৩আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা