বিষয়: যাকাত প্রসঙ্গে
[১৪৯]
প্রশ্ন:
মুহতারাম, গত রমজানে আমার উপর যে পরিমাণ যাকাত ওয়াজিব ছিল, তা পরিশোধ করার পর একজন অতি দরিদ্র ব্যক্তি যাকাত চাইতে আসে। তখন আমি তাকে অগ্রিম যাকাত দিয়ে দেই। এখন আমার জানার বিষয় হলো—এভাবে অগ্রিম যাকাত আদায় করলে তা সহীহ হবে কিনা?
নিবেদক:
মোঃ আ. আলিম, কাঁচপুর, ঢাকা
উত্তর:
নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি অগ্রিম যাকাত আদায় করে, তাহলে তার যাকাত আদায় হয়ে যাবে।
والله أعلم بالصواب
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (৩/২৩ যাকারিয়া); ফাতাওয়ায়ে নাওয়াযেল (পৃ:১৩৮ দারুল ইমান); আল-ফিকহুল হানাফী ফি সাউবিহিল জাদিদ (১/৩৬০ দারুল ইমান)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা