বিষয়: যাকাত প্রসঙ্গে
[১৭৬]
প্রশ্ন:
আমি একজন আরতদার, আমি প্রতিদিন প্রায় ১০ ট্রাক মাল বিক্রি করি, আমার নিকট কোন ব্যবসার মালই সারা বছর থাকেনা, প্রায় প্রতিদিনই মাল পরিবর্তন হয়। এখন আমার জানার বিষয় হল, আমার ব্যবসার মালের উপর যাকাত আসবে কিনা? আর আমার নিকট ব্যবসার মালের উপর যাকাতের বছর পূর্ণ হওয়ার সময় যদি কোন ধরণের ব্যবসার মাল না থাকে তাহলে আমার নিকট পূর্বে যেই ব্যবসার মাল ছিল তার উপর যাকাত আসবে কিনা?
নিবেদক
নূরুদ্দীন মাহমুদ, সিরাজগঞ্জ
উত্তর:
আপনার যদি কোন ধরণের ঋণ না থাকে তাহলে আপনার ব্যবসার মালের উপর যাকাত আসবে, মাল পরিবর্তন হওয়ার দ্বারা যাকাতের বছর গণনায় সমস্যা হবেনা। আর আপনার ব্যবসার মালের উপর যাকাতের বছর পূর্ণ হওয়ার সময় আপনার নিকট যদি কোন ব্যবসার মাল না থাকে তাহলে আপনার নিকট যদি কোন ব্যবসার মাল না থাকে তাহলে আপনার নিকট পূর্বে যেই মাল ছিল। তার উপর যাকাত আসবেনা।
الأدلة الشرعية
–বাদায়েউস সানায়ে (২/৯৮ যাকারিয়া); আল-বাহরুর রায়েক (৩/৪০০ যাকারিয়া); কাজিখান (৭/৫৫ আশরাফিয়া); ফাতাওয়ায়ে শামি (৩/২০৮ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা