বিষয়: নামাজ প্রসঙ্গে
[১৭৭]
প্রশ্ন:
আমার জানার বিষয় হল, লাহেক ব্যক্তি অজু করে আসার পর তার বাকি নামায কিভাবে আদায় করবে?
নিবেদক
মো: আব্দুল্লাহ
উত্তর:
লাহেক ব্যক্তি অজু করে আসার কারণে মাঝখানের সময়ে যতটুকু নামায ছুটে গিয়েছে নামাযের সেই অংশটুকু প্রথমে আদায় করবে, অতপর ইমাম সাহেবের সাথে বাকি নামায পুরা করবে, যদি ইমাম সাহেব কে নামাযরত অবস্থায় পাওয়া যায়। তবে সে যদি অজু করে আসার পর শুরুতেই ইমাম সাহেবের সাথে নামাযে শরীক হয়ে যায় এবং ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে বাকি নামায আদায় করে তাহলে তার নামায আদায় হয়ে যাবে। কেননা আমাদের নিকট নামাযে তারতীব শর্ত নয়, এই দ্বিতীয় পদ্ধতিকে ফুকাহায়ে কেরাম মাকরূহ বলেছেন।
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (২/৪১৬ আশরাফিয়া); আল-মুহিতুল বুরহানী (৩/১১২ আর-রুশদ); আলমগীরি (১/১৫০ আশরাফিয়া); বাদায়েউস সানায়ে (১/৫২২ যাকারিয়া); আল-ইনায়া (১/২৯৩ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা