বিষয়: বিবাহ প্রসঙ্গে
[১৭৫]
প্রশ্ন:
আমার প্রতিবেশী এক লোক একমাস আগে কাদিয়ানী হয়ে গেছে, (নাউযুবিল্লাহ), তার স্ত্রী ও এলাকার লোকজন তাকে অনেক বুঝানোর চেষ্টা করেছে তবুও সে ইসলামে ফিরে আসেনি, তখন স্ত্রী বাবার বাড়ি চলে যায়, এখন তার স্ত্রী জানতে চায় স্বামী কাদিয়ানী হয়ে যাওয়ার কারণে তাদের বৈবাহিক সম্পর্কে কি বিচ্ছিন্ন হয়ে গেছে? যদি তাই হয় তাহলে সে অন্যত্র বিবাহ করতে চাইলে তার করনীয় কি? তার ইদ্দত পালন করতে হবে কিনা?
নিবেদক
আবুল কাসেম
উত্তর:
উক্ত মহিলার স্বামী কাদিয়ানী হয়ে যাওয়ার কারণে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই মহিলা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে তার ইদ্দত পালন করতে হবে।
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/৫৭৯ আশরাফিয়া); ফাতহুল কাদির (৪/২৭৫ আশরাফিয়া); ইনায়া (৪/২৭৫ আশরাফিয়া); আল-কিফায়া (৪/৬১ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা