বিষয়: বিবাহ প্রসঙ্গে
[১৮৩]
প্রশ্ন:
কিছুদিন পূর্বে আমার ছেলের বিবাহ ঠিক হয়, আমার ছেলে সৌদি আরব থাকেন, তার ছুটির কথা থাকলেও এখন আর ছুটি হচ্ছেনা। এদিকে আমার ছেলে আসতে দেরি হলে মেয়ের অন্য জায়গায় বিবাহ হয়ে যাবে। এখন আমার জানার বিষয় হল, আমার ছেলে যদি মোবাইলে বিবাহ করে তাহলে বিবাহ সহিহ হবে কিনা? যদি সহিহ না হয় তাহলে বিকল্প উপায় আছে কিনা?
নিবেদক
আ: মান্নান গাজী, নরসিংদী
উত্তর:
আপনার ছেলে যদি মোবাইলের মাধ্যমে বিবাহ করে তাহলে সহিহ হবেনা। তবে আপনার ছেলে যদি কোন ব্যক্তি কে তার পক্ষ থেকে বিবাহর উকিল বানিয়ে দেয় এবং সে আপনার ছেলের পক্ষ থেকে বিবাহ করে তাহলে বিবাহ সঠিক হয়ে যাবে।
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে আলমগিরি (১/৩৩২ আশরাফিয়া); বাদায়েউস সানায়ে (২/৪৮৭যাকারিয়া); কাজিখান (৭/২০২ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা