বিষয়: নামায প্রসঙ্গে
[১৮২]
প্রশ্ন:
গতকাল এশারের জামাত জামাতের সহিত আদায় করি, সুন্নত বেতের আদায় করার পর জানতে পারলাম, ফরজ নামাজে সমস্যা হয়েছে, দোহরাতে হবে। তাই সকলে মিলে পুনরায় ফরজ নামায আদায় করি। অতপরবিতির না পড়ে শুধু সুন্নত পড়েই বাসায় চলে যাই। আমার জানা ছিল যে, এমতাবস্থায় বিতির দ্বিতীয়বার পড়া লাগেনা। এখন আমার জানার বিষয় হল, আমার জানাটি কি সঠিক কিনা?
নিবেদক
ফয়জুল্লাহ্ মিঞা
উত্তর:
আপনার জানাটি সঠিক, দ্বিতীয়বার এশা নামায আদায় করার পর আপনার বিতির নামায পুনরায় পড়তে হবেনা।
الأدلة الشرعية
–বাদায়েউস সানায়ে (১/৬১০ যাকারিয়া); আলমগিরি (১/১০৮ আশরাফিয়া); আল-মুহিতুল বুরহানী (২/৭ আর-রুশদ); কাজীখান (২/৮ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা