বিষয়: এ‘তেকাফ সংক্রান্ত
[১৩৮]
প্রশ্ন:
গতবছর আমাদের এলাকায় এক ব্যক্তি রমজানের শেষ দশকে এ‘তেকাফে বসল। ইত্যবশরে তার পিতার ইন্তেকাল হল, সে তার কাফন দাফনে ও জানাযার নামাযে শরিক হয়েছিল। এখন আমার জানার বিষয় হল, তার এ‘তেকাফ ভঙ্গ হয়েছে কিনা?
নিবেদক
মুহা: মিজানুর রহমান, ভোলা
উত্তর:
উক্ত ব্যক্তির এ‘তেকাফ ফাসেদ হয়েছে। কারণ জানাযার নামাযের জন্য মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নেই। কেননা তা জরুরতের অন্তর্ভুক্ত নয়।
الأدلة الشرعية
–আল-মাবসুত লিস সারাখসি (৩/১১৮ দারুল কুুুতুবিল ইলমিয়্যা); তাতারখানিয়া (৩/৪৪৪ যাকারিয়া); হিন্দিয়্যা (১/২৭৫ আশরাফিয়া);
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা