বিষয়: যাকাত সংক্রান্ত
[১৩৭]
প্রশ্ন:
এক ব্যক্তি তার খাবার-দাবারসহ দৈনন্দিন সব খরচ নিজের আয়ে চালাতে সক্ষম। কিন্তু খরচ হওয়ার পর তার কাছে কোনো সম্পদ অবশিষ্ট থাকে না। এমন ব্যক্তির জন্য ঘরবাড়ি উন্নয়ন বা ব্যবসা-বাণিজ্য করার উদ্দেশ্যে যাকাত গ্রহণ করা কি জায়েয হবে?
নিবেদক:
উসামা, বাহুবল
উত্তর:
যেহেতু উক্ত ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ নেই এবং তার মালিকানায় এমন কোনো স্থাবর সম্পত্তিও নেই যা তাকে ধনী শ্রেণিতে অন্তর্ভুক্ত করে—সেহেতু তার জন্য যাকাত গ্রহণ করা বৈধ।
والله أعلم بالصواب
الأدلة الشرعية
–তাবয়ীনুল হাকায়েক (২/১২৩ যাকারিয়া); তাতারখানিয়া (৩/১৯৮ যাকারিয়া); আল-মুহিতুল বুরহানী (৩/২১৫ ইদারাতুত তুরাস); আল-বাহরুর রায়েক (২/৪১৯ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা