বিষয়: সাহরীর সময় সংক্রান্ত
[১৩৬]
প্রশ্ন:
ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী সাহরির সময় শেষ হতেই যখন ফজরের আজান দেওয়া হয়—তখন কি সে সময়ে খাওয়া-দাওয়া চালিয়ে যাওয়া যাবে?
নিবেদক:
আবু সাঈদ, খিলগাঁও
উত্তর:
ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী ফজরের আজান দেওয়া হলে সেই মুহূর্তেই সাহরি খাওয়া বন্ধ করে দিতে হবে। কারণ ফজরের সময় শুরু হওয়ার পর আর সাহরি গ্রহণ করা বৈধ নয়, এবং সাধারণত ফজরের সময় প্রবেশের পরই আজান দেওয়া হয়।
والله أعلم بالصواب
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (৩/৪২০ আশরাফিয়া); হিদায়া (১/২০৫ আশরাফিয়া); তাতারখানিয়া (২/৪ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা