বিষয়: রোজা প্রসঙ্গে
[১৫৪]
প্রশ্ন:
রমজান মাসে রোজা রেখে কেউ যদি এন্ডোস্কপি করে, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? এবং এক্ষেত্রে শরীয়তের মূলনীতি কী?
নিবেদক:
ডা. রফিকুল ইসলাম
উত্তর:
রোজা রেখে এন্ডোস্কপি করলে রোজা ভাঙে না। তবে যদি এন্ডোস্কপি করার সময় টিউবের মাধ্যমে পেটে কোনো ঔষধ, পানি বা অনুরূপ কিছু পৌঁছে দেওয়া হয়, তাহলে রোজা ভেঙে যাবে।
কারণ শরীয়তের মূলনীতি হলো—রোজার অবস্থায় পেট বা অন্ত্রে কোনো বস্তু প্রবেশ করে সেখানে অবস্থান করলে রোজা ভেঙে যায়। কিন্তু যদি কোনো যন্ত্র ঢুকিয়ে পুনরায় বের করে আনা হয় এবং তার মাধ্যমে ভেতরে কোনো পদার্থ প্রবেশ না করে, তাহলে রোজা ভাঙে না। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (৩/৪২৪ আল-আযহার); তাতারখানিয়া (৩/৩৮০ যাকারিয়া); হিন্দিয়্যাহ (১/২৬৭ ইত্বেহাদ); আল-বাহরুর রায়েক (২/৪৮৭ রশিদিয়্যা)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা
Tag:এন্ডোস্কপি, ঔষধ, টিউব, পেটে, ফিকহ_মাসআলা, ফিকহি মাসায়িল, ফিকহুল ইবাদাত, মূলনীতি, রোজা