বিষয়: যাকাত প্রসঙ্গেবিষয়: যাকাত
[১৫৫]
প্রশ্ন:
জনৈক ব্যক্তি এক মাদরাসার মুহতামিম। তার কাছে মাদরাসার যাকাতের কিছু টাকা ছিল, যা ঘটনাক্রমে চুরি হয়ে যায়। এখন জানার বিষয় হলো—যাকাত প্রদানকারীদের পক্ষ থেকে কি যাকাত আদায় হয়েছে?
নিবেদক:
রশিদুল, ডেমরা
উত্তর:
যাকাত প্রদানকারীদের পক্ষ থেকে যাকাত আদায় হয়ে গেছে। কারণ মুহতামিম সাহেব যাকাত প্রদানকারীদের পক্ষ থেকে যেমন উকিল (প্রতিনিধি), তেমনি ছাত্রদের পক্ষ থেকেও উকিল। সুতরাং তার গ্রহণ করাটাই ছাত্রদের পক্ষ থেকে বৈধ কব্জ (গ্রহণ) হিসেবে গণ্য হবে। পরে চুরি হয়ে যাওয়া যাকাত আদায়ের ওপর কোনো প্রভাব ফেলে না। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–তাতারখানিয়া (৩/১৯৯ যাকারিয়া); ফাতহুল কাদির (২/২৮১ রশিদিয়া); ফাতাওয়ায়ে শামী (৩/২২৩ আল-আযহার প্র:)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা