বিষয়: নামায সংক্রান্ত
[১৩৯]
প্রশ্ন:
অনেক সময় দেখা যায়—জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কিছু মুসল্লি সামনের কাতার ফাঁকা থাকা সত্ত্বেও পিছনের কাতারে দাঁড়িয়ে যায়। এ অবস্থায় পরবর্তী সময়ে আগত মুসল্লিরা কি তাদের সামনে দিয়ে অতিক্রম করে সামনের কাতারের ফাঁকা স্থান পূরণ করতে পারবে?
নিবেদক:
মুহা. নাজমুল, সিলেট
উত্তর:
হ্যাঁ, পরবর্তী সময়ে আগত মুসল্লিরা সামনের কাতারের ফাঁকা স্থান পূরণ করতে তাদের সামনে দিয়ে অতিক্রম করতে পারবে—যদি সামনে দিয়ে অতিক্রম করা ছাড়া কাতার পূরণ করার অন্য কোনো উপায় না থাকে। কারণ কাতার পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই প্রয়োজনের কারণে এ ক্ষেত্রে সামনে দিয়ে যাওয়ায় বাধা নেই।
والله أعلم بالصواب
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (২/৩১২ যাকারিয়া); ফাতাওয়ায়ে হিন্দিয়্যা (১/১৪৭ আশরাফিয়া); হাশিয়াতুত ত্বহতাবী (১/২৬৭ আশরাফিয়া);
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা
Tag:অতিক্রম, কাতার, নামায, নামাযের নিয়ম, ফাকা জায়গা, ফিকহি মাসায়িল, মুসল্লী