বিষয়: জুম‘আর খুৎবাতে লাঠি ব্যবহার প্রসঙ্গে
[১৫৩]
প্রশ্ন:
অনেক মসজিদে খতীবদের কে দেখা যায়, তারা খুৎবার সময় হাতে লাঠি ব্যবহার করেন আবার অনেকে করেন না। আসলে কোন আমলটি শরীয়ত সম্মত।
নিবেদক
ইয়াসিন, ঢাকা
উত্তর:
হুজুর (সাঃ) অধিকাংশ সময় খুৎবাতে লাঠি ব্যবহার করতেন। কেউ যদি রাসূল (সাঃ) এর অনুকরণ করে লাঠি ব্যবহার করে তাহলে তা সুন্নাত। কিন্তু এটা কোন আবশ্যক শর্ত না। লাঠি ছাড়া খুৎবা দিলেও খুৎবা সহীহ হবে। তবে এটাকে আবশ্যক বা ওয়াজিব মনে করে করলে বেদআত হয়ে যাবে।
الأدلة الشرعية
–আল-বাহরুর রায়েক (২/২৫৯ যাকারিয়া); ইমদাদুল আহকাম (২/৩৫০ যাকারিয়া); ফাতাওয়ায়ে শামী (২/১৬২ সাঈদ); হাশিয়াতুত ত্বহতাবী (পৃ:৫১৫ )
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা