বিষয়: নামায সংক্রান্ত
বিষয়: নফল নামায সংক্রান্ত মাসআলা
প্রশ্ন:
কেউ যদি চার রাকআত বিশিষ্ট নফল নামাযে দুই রাকআত শেষ করে তৃতীয় রাকআতে দাঁড়ানোর পর কোন কারণবশত নামায ছেড়ে দেয়, তাহলে তার করণীয় কী?
নিবেদক:
মো: সাকিব
الجواب و بالله التوفيق
উল্লিখিত বর্ণনা অনুযায়ী, যদি কেউ চার রাকআত বিশিষ্ট নফল নামায দুই রাকআত শেষ করে তৃতীয় রাকআতে দাঁড়ানোর পর নামায ছেড়ে দেয়, তাহলে তার জন্য আবশ্যক হলো—বাকি দুই রাকআত পুনরায় আদায় করে নেওয়া। والله أعلم بالصواب
الأدلة الشرعية
-আল-বাহরুর রায়েক (২/১০৪ যাকারিয়া); আল-মুহিতুল বুরহানী (২/২২১ রশিদিয়া); আল-ফিকহুল হানাফী ফি ছাউবিহিল জাদিদ (১/২৯৮); তাতারখানিয়া (২/২৯৬ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।