বিষয়: জানাযা নামায প্রসঙ্গে
প্রশ্ন:
জনাব, আমি গোরস্থান মাদরাসায় পড়ি। প্রায়ই দুএকটি জানাযা নামায অনুষ্ঠিত হতে দেখি। কিছু লোক জুতা খুলে উহার উপর দাঁড়ায়। মুহতারামের নিকট জানার বিষয় হল—
- জুতা যদি নাপাক হয় তাহলে উহার উপর দাঁড়ানো যাবে কি না?
- আর যদি জুতা পবিত্র হয়, তাহলে খোলার প্রয়োজন আছে কি?
নিবেদক:
মোহা: আ. হালিম, কুড়িগ্রাম
الجواب و بالله التوفيق
প্রশ্নে উল্লেখিত বিবরণ অনুযায়ী যদি জুতার উপরিভাগ নাপাক না হয়, তবে তার উপর দাঁড়ানো জায়েয। চাই জুতার নিচের ভাগ পাক হোক বা না হোক। তবে যদি জুতার নিচের ভাগে নাপাকি থাকে, তাহলে জুতা খুলে উহার উপর দাঁড়াবে।
والله أعلم بالصواب
الأدلة الشرعية
– আল-বাহরুর রায়েক (২/৩১৫যাকারিয়া); হাশিয়াতুত ত্বাহতাবী আলা মারাকীল ফালাহ (পৃ.৫৮২দারুল কুতুবিল ইলমিয়্যা); ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/৬২); ফাতাওয়ায়ে মাহমুদিয়া (১৩/১১০ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।