বিষয়: দাফন করা প্রসঙ্গে
প্রশ্ন:
মুহতারাম, অনেক সময় দেখা যায় যে, বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প ইত্যাদি কোনো দুর্যোগের কারণে অনেক মানুষ একসাথে মারা গেলে তাদেরকে গণকবর দেওয়া হয়। মুহতারামের নিকট জানার বিষয় হল, এভাবে একাধিক লাশকে এক কবরে দাফন করা জায়েয আছে কিনা?
নিবেদক:
আলিফ, বড়চর
উত্তর:
প্রশ্নে উল্লেখিত বিবরণ অনুযায়ী এ সকল ক্ষেত্রে জরুরতের কারণে একাধিক লাশকে এক কবরে দাফন করা জায়েয।
الأدلة الشرعية
–মুসনাদে আহমাদ, (হাদিস নং-২৩৬৫৭); আল-বাহরুর রায়েক (২/৩৪১ যাকারিয়া); ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/২২৮ যাকারিয়া); বাদায়েউস সানায়ে (২/৬৩ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।