বিষয়: শরয়ী মসজিদ প্রসঙ্গে
প্রশ্ন: আমাদের এলাকায় একটি মসজিদ রয়েছে। কিন্তু মসজিদের জমিদাতা এই শর্তে জমি দিয়েছেন যে, যদি কোনো কারণে মসজিদ ভেঙে যায় (যেমন নদী ভাঙ্গন ইত্যাদি), তাহলে সেই জায়গা তার মালিকানায় ফিরে যাবে। মুহতারামের নিকট জানার বিষয় হল, উল্লেখিত মসজিদ শরীয়তের দৃষ্টিতে শরয়ী মসজিদ হবে কি না?
নিবেদক:
মো. সাইফুল্লাহ
উত্তর: প্রশ্নে উল্লেখিত বিবরণ অনুযায়ী, উক্ত মসজিদটি শরীয়তের দৃষ্টিতে শরয়ী মসজিদ হিসাবে গণ্য হবে না। কারণ শরীয়ী মসজিদ হওয়ার জন্য শর্ত হলো, মসজিদের জায়গা ও রাস্তা চিরস্থায়ীভাবে ওয়াকফকৃত হতে হবে।والله أعلم بالصواب
الأدلة الشرعية
-ফাতহুল কাদির (৬/২১৬ আশরাফিয়া); আল-বাহরুর রায়েক (৫/৪১৬ যাকারিয়া); আল-কিফায়া (৬/৪৭ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।