বিষয়: নামায প্রসঙ্গে
[০৭৬]
প্রশ্ন:
জনাব, আমাদের মসজিদে ইমাম সাহেব একদিন এশার নামাযের প্রথম রাকাতে কিরাত পড়তে ভুলে যান। লোকমা শুনে তিনি স্বশব্দে কিরাত পড়েন। এবং সাহু সিজদা দিয়ে নামায সমাপ্ত করেন। মুহতারামের নিকট জানার বিষয় হল, ইমাম যদি স্বশব্দে কিরাত বিশিষ্ট নামাযে নিঃশব্দে কিরাত পড়েন, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে কি না? যদি সাহু সিজদা ওয়াজিব হয়, তাহলে কতটুকু পরিমাণ পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে?
নিবেদক
আজহার, যাত্রাবাড়ী
الجواب وبالله التوفيق
উত্তর:
কোন ইমাম যদি নামায হয়ে যায় এই পরিমাণ কিরাত স্বশব্দে তিলাওয়াত করে ফেলে, তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। والله أعلم بالصواب
والله أعلم بالصواب
-ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/১৮৮ আশরাফিয়া); আল-বাহরুর রায়েক (২/১৭১ যাকারিয়া);
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।