বিষয়: ঋণ আদায় না করা প্রসঙ্গে
[০৭৫]
প্রশ্ন:
কোন ব্যক্তি যদি মোবাইলে ঋণ করে পরিশোধ করার পূর্বেই মৃত্যুবরণ করেন, তাহলে তার হুকুম কী?
নিবেদক:
মোঃ ইব্রাহীম, মুগদা
الجواب وبالله التوفيق
উত্তর:
মোবাইল ঋণ অন্যান্য ঋণের মতোই। তাই যদি কেউ ঋণ পরিশোধের আন্তরিক ইচ্ছা রাখে কিন্তু মৃত্যুর আগে তা পরিশোধ করতে না পারে, তবে তার উচিত ছিল ওয়ারিশদেরকে (উত্তরাধিকারীদের) এ সম্পর্কে জানিয়ে রাখা।
যদি সে সত্যিই পরিশোধের নিয়তে মারা যায়, তাহলে আশা করা যায়—আল্লাহ তাআলা তাঁর এই ঋণ ক্ষমা করে দিবেন। কিন্তু যদি তার মধ্যে ঋণ পরিশোধের ইচ্ছা না থাকে, বরং গাফিল অবস্থায় মারা যায়, তবে তাকে এ বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর ওয়ারিশদের দায়িত্ব হবে—ঐ মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করে দেওয়া, কারণ ঋণ আদায় করা মৃতের পক্ষ থেকে ওয়ারিশদের উপর ওয়াজিব। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–সুনানে তিরমিজি (হাদিস নং.১০৭৮); মুসনাদে আহমাদ (হাদিস নং.২২৮৬); ফাতাওয়ায়ে শামী (২/৫৩৩ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।
Tag:ঋণআদায়ের বিধান, ঋণগ্রহন, লেনদেন