বিষয়: উকিল সংক্রান্ত
[১৬৩]
প্রশ্ন:
কিছুদিন আগে আমার এক মাদরাসার শিক্ষক আমাকে একটি পশু ক্রয় করে পাঠান। পরবর্তীতে আমি ঐ পন্য কিনতে গিয়ে দেখি পন্যের মধ্যে ১০% ডিসকাউন্ট চলছে। এখন মুহতারামের নিকট আমি জানতে চাচ্ছি উক্ত ডিসকাউন্টের টাকা যদি আমি নিয়ে নেই তাহলে বৈধ হবে কিনা?
নিবেদক
আব্দুল কাইয়ুম, সিলেট
উত্তর:
ডিসকাউন্টের টাকা আপনার জন্য বৈধ হবে না। কারণ বিক্রেতা পন্যের মূল্যের মধ্যে কিছু কমিয়ে দিলে সেটা ক্রেতার হক হিসেবে ধর্তব্য। সেটা ক্রেতার প্রতিনিধির জন্য বৈধ হবেনা।
الأدلة الشرعية
–আল-মুহিতুল বুরহানী (১৫/৬৫ ইদারাতুত তুরাস); আল-আসল (১১/২৮৮ ইত্বেহাদ); ফাতাওয়ায়ে হিন্দিয়্যা (৩/৪৮৮ ইত্বেহাদ); আল-বাহরুর রায়েক (৭/২৭০ রশিদিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা
Tag:১০%, ক্রয়-বিক্রয়, টাকা, ডিসকাউন্ট, ফিকহ, ফিকহ_মাসআলা, ফিকহুল মুআমালাত