বিষয়: ইকামাত
[১৬৪]
প্রশ্ন:
জনাব, নামাযের ইকামতের সময় অনেকে চুপ করে দাড়িঁয়ে থাকতে দেখা যায়। তাই ইমাম সাহেব একদিন বললেন, ইকামতের ও জবাব দেওয়া উচিত। জানার বিষয় হল, আসলেই কি ইকামতের জবাব দেয়া আবশ্যক?
নিবেদক
আব্দুর রহমান, দোহার
উত্তর:
ইকামতের জবাব দেওয়া মুস্তাহাব এবং তার জবাব হুবহু আজানের মত। তবে ‘কাদ কা-মাতিস্ সলাহ – কাদ কা-মাতিস্ সলা’ – বলার সময় ‘আক্বামাহুল্লাহু অআদামাহা’ বলবে।
الأدلة الشرعية
–আবু দাউদ (হাদিস নং ৫২৮); আল-বাহরুর রায়েক (১/২৫৯ যাকারিয়া); ফাতাওয়ায়ে শামী (২/৭১ যাকারিয়া); ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/১১৪ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা