বিষয়: ক্রয়-বিক্রয় প্রসঙ্গে
[১৮৯]
প্রশ্ন:
১০০টি পুরাতন টাকায় ৯০টি নতুন টাকা নেওয়া নাকি নাজায়েয? আমি শুনেছি এটি জায়েয করার পদ্ধতি নাকি এরকম যে, ৮০ টাকা দিবে নতুন কাগজের আর দশ টাকা দিবে পয়সার। এতে নাকি জায়েয হয়ে যাবে। এটা কি সত্যি? যদি সত্যি হয়, তাহলে আমার প্রশ্ন হল, আমি একজনকে ১০০০ টাকা দিলাম এই শর্তে যে, তুমি আমাকে ৯০০ টাকা দিবে কাগজের আর ২০০ টাকা দিবে পয়সার একমাস পর। এটা কি জায়েয হবে?
নিবেদক
মানসুর আহমদ
উত্তর:
আপনি যেই জায়েয হওয়ার পদ্ধতিটি শুনেছেন, সেটি সঠিক নয়। তার উপর ভিত্তি করে আপনি যেই সুরতটি উল্লেখ করেছেন অর্থাৎ ১০০০ হাজার টাকা দিয়ে ৯০০ নিবে কাগজের আর ২০০ টাকা নিবে পয়সার সেটিও জায়েয নয়, যেহেতু তা সুদের অন্তরভুক্ত।
الأدلة الشرعية
–ইলাউস সুনান (১৪/২৬০ আশরাফিয়া); আলমগিরি (১/২০৪ আশরাফিয়া); ফাতাওয়ায়ে শামী (৭/৪২১ আশরাফিয়া); আল-জাওহারাতুন নায়্যিরাহ (১/২৬২ ইত্বেহাদ)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা