বিষয়: সফর প্রসঙ্গে
[১৯০]
প্রশ্ন:
আমাদের এলাকায় একজন মহিলা দূরে থেকে এসে অবস্থান করে এবং মহিলাদেরকে কোরআন শিক্ষা দেয়, আমাদের এলাকার কিছু মানুষ বলতেছেন এইভাবে মাহরাম ছাড়া অন্য এলাকায় এসে কোরআন শিক্ষা দেওয়া জায়েয নাই। এখন আমার জানার বিষয় হল, মাহরাম ছাড়া কোন মহিলা অন্য এলাকায় এসে কোরআন শিক্ষা দেওয়ার বিধান কি?
নিবেদক
জায়েদ, ফরিদপুর
উত্তর:
উক্ত মহিলা যদি মাহরাম ছাড়া শরয়ী সফরের সিমা রেখার অর্থা’ ৭৮ কি.মি. থেকে কম দুরত্ব এমন স্থান থেকে এসে উক্ত এলাকায় অবস্থান করে কোরআন শিক্ষা দেয় তাহলে তা জায়েয হবে। তবে শর্ত হল কোন ধরণের ফিতনার আশংকা থাকতে পারবেনা। এবং পরিপূর্ণ শরয়ী পর্দা মেনে চলতে হবে।
الأدلة الشرعية
–সুরা আহযাব (আয়াত:৩৩); তিরমিযি (হাদিস নং ১/২২০ মাকতাবাতুল ফাতাহ); ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/২৮২ আশরাফিয়া); বাদায়েউস সানায়ে (৩/৩০০ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা