বিষয়: ক্রয়-বিক্রয় প্রসঙ্গে
[১৯২]
প্রশ্ন:
আমাদের দেশে ষাড় গরুর কাছে আরেকটি গাভী গরু নিয়ে যাওয়া হয় সেই ষাড় গরু থেকে বীজ গ্রহন করার জন্য, এবং এই বীজ দেওয়ার মাধ্যমে সেই ষাড়ের মালিক টাকা গ্রহণ করে থাকে। এখন আমার জানার বিষয় হল, উক্ত সুরতে ষাড়ের মালিকের টাকা গ্রহন করা শরিয়ত সম্মত কিনা?
নিবেদক
তাজুল ইসলাম, শেরপুর
উত্তর:
ষাড় গরু থেকে বীজ গ্রহন করার পর গাভীর মালিক থেকে ষাড়ের মালিকের তার বিনিময়ে টাকা নেওয়া জায়েয নাই। তবে গাভীর মালিক যদি হাদিয়া স্বরুপ কিছু দেয়, তাহলে তা গ্রহন করা জায়েয আছে।
الأدلة الشرعية
–সুনানে তিরমিযি (১/২৪০ মাকতাবাতুল ফাতাহ); ফাতাওয়ায়ে শামী (৯/৭৫ যাকারিয়া); ফাতহুল কাদীর (৯/৯৭ আশরাফিয়া); বাদায়েউস সানায়ে (৪/৩৯ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা
Tag:ক্রয়-বিক্রয়, গাভী, ফিকহ_মাসআলা, ফিকহি মাসায়িল, ফিকহি মাসায়েল, ফিকহুল ইবাদাত, বিনিময়, বীয গ্রহন, মালিক, ষাড়