বিষয়: কালিমা
[১৬২]
প্রশ্ন:
কালিমা তাইয়্যিবা পড়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তে হয়? কোন কোন আলেম কে পড়তে শুনেছি। আসলে পড়তে হয় কিনা জানালে উপকৃত হবো।
নিবেদক
শাফায়াত মাহমুদ, চাঁদপুর
উত্তর:
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালিমার অংশ নয়। তাই কালিমার অংশ মনে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা যাবে না। তবে যেহেতু রাসূল (সাঃ) এর নাম শুনলেই দরূদ পড়ার বিষয়টি হাদিসে পাওয়া যায়, সে হিসেবে কালিমা শেষ করে কিছুটা বিরতি দিয়ে বা পড়ার পদ্বতি পরিবর্তন করে দরূদ পড়া যাবে। যাতে করে দরূদ কালিমার অংশ নয় তা বুঝা যায়।
–সুনানে তিরমিজি (হাদিস নং:৩৫৪৫/৩৫); বুখারী (হাদিস নং: ২৫/১৩৬৯/৮);
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা