বিষয়: মাসবুকের নামায
[১৬১]
প্রশ্ন:
আমার জানার বিষয় হল, মাসবুক তার ছুটে যাওয়া নামাযের জন্য কখন দাঁড়াবে? কেননা অনেক সময় দেখা যায় যে , ইমাম প্রথম সালাম দেয়ার সাথে সাথে কেউ দাঁড়িয়ে যায় কিংবা কেউ দুই সালাম দেয়ার পর দাঁড়ায়। আসলে কোন আমলটি সঠিক।
নিবেদক
সাজিদুর রহমান, গাজিপুর
উত্তর:
ইমামের উভয় দিকে সালাম ফিরানোর পর মাসবুকের এতটুকু সময় অপেক্ষা করতে হবে যতটুকু সময় অপেক্ষা করলে বুঝা বুঝা যায় ইমাম সাহেব নামায শেষ করেছেন অথবা ইমাম সাহেবের এমন কোন কাজ প্রকাশ পাওয়া যেতে হবে যার দ্বারা বুঝা যায় তিনি আর নামাযে নেই।
الأدلة الشرعية
–বাদায়েউস সানায়ে (১/৫২৩ যাকারিয়া); ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/১৪৯ আশরাফিয়া); বাযযাযিয়া (১০/৪২ আশরাফিয়া); ফাতাওয়ায়ে শামী (২/৩৪৮);
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা