বিষয়: পবিত্রতা
[০৮৩]
প্রশ্ন:
আমরা যখন অযু করি, তখন অযুতে ব্যবহৃত পানির ছিটা শরীর ও কাপড়ে লেগে যায়।
মুহতারামের নিকট জানার বিষয় হলো — এক্ষেত্রে শরীর ও কাপড় নাপাক হবে কি না? এবং উহা পরিধান করে নামায আদায় করা যাবে কি না?
নিবেদক:
আল-আমিন, কুড়িগ্রাম
الجواب وبالله التوفيق
উত্তর:
অযুতে ব্যবহৃত পানি পবিত্র (তাহির) পানি। সুতরাং যদি সেই পানি শরীর বা কাপড়ে লাগে, তবে তা নাপাক হবে না। এবং ঐ কাপড় পরিধান করে নামায আদায় করা জায়েয ও সহীহ। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–আল-বাহরুর রায়েক (১/১৬৯ যাকারিয়া); বাদায়েউস সানায়ে (১/২১২ যাকারিয়া); ফাতাওয়ায়ে হিন্দিয়া(১/১৫০ আশরাফিয়া); ফাতাওয়ায়ে শামী (২/৫৫৫ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।