বিষয়: কুরবানী
[০৮৪]
প্রশ্ন:
আমাদের সমাজে প্রচলন আছে, যে ব্যক্তি কুরবানীর পশু জবাই করে দেয়, অথবা গোশত কাটার কাজে কিংবা বণ্টনের কাজে সহযোগিতা করে — কাজ শেষে ঐ ব্যক্তিকে পারিশ্রমিক হিসেবে কিছু গোশত দেওয়া হয়।
মুহতারামের নিকট জানার বিষয় হলো — এক্ষেত্রে ঐ গোশত দেওয়া শরীয়তসম্মত কি না?
নিবেদক:
সানী, ঢাকা
الجواب وبالله التوفيق
উত্তর:
কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েয নয়, কারণ এটি কুরবানির কোনো অংশ বিক্রি করার শামিল, আর শরীয়তে কুরবানির কিছু বিক্রি করা নিষিদ্ধ। অতএব, কেউ যদি পারিশ্রমিক হিসেবে গোশত দিয়ে থাকে, তাহলে তার পরিবর্তে সমমূল্য সদকা করা উচিত। তবে, যদি পারিশ্রমিক নয় বরং উপহার (হাদিয়া) হিসেবে দেওয়া হয়, তাহলে তা দেওয়ায় কোনো অসুবিধা নেই। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (৯/৫৪৪ আশরাফিয়া); মাজমাউল আনহুর (৪/৪৮৯ দারুল কুতুবিল ইলমিয়া); তাবয়ীনুল হাকায়েক (৬/২২৬ ইমদাদিয়া); বাহরুর রায়েক (৮/৪৮৫ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।