বিষয়: নামায সংক্রান্ত
[০৯৫]
প্রশ্ন:
আমি মসজিদে নামায চলাকালীন প্রবেশ করি এবং অযু সম্পন্ন করার পর ইমাম সাহেবের সেই রাকাতে শরীক হই, যেখানে তিনি সেজদার আয়াত তেলাওয়াত করেছিলেন। আমি রুকুতে গিয়ে জামাতে শরীক হই। এখন আমার জানার বিষয় হলো— আমার কি ঐ সেজদা তেলাওয়াত আদায় করতে হবে?
নিবেদক:
আবু ত্বালহা, যাত্রাবাড়ী
الجواب وبالله التوفيق
উত্তর:
আপনি যেহেতু সেই রাকাতের রুকুতে গিয়ে জামাতে শরীক হয়েছেন, তাই আপনার সেজদা তেলাওয়াত আদায় করার প্রয়োজন নেই। তবে যদি আপনি সেজদার আয়াত তেলাওয়াতকৃত রাকাতের পরবর্তী বা শেষ রাকাতে নামাযে শরীক হতেন, তাহলে নামায শেষে সেজদা তেলাওয়াত আদায় করা ওয়াজিব হতো। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–বাদায়েউস সানায়ে (১/৪৩৮); ফাতাওয়ায়ে হিন্দিয়্যা (১/১৯৩); তাতারখানিয়া (১/২৭৪)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।