বিষয়: পবিত্রতা
[০৯৪]
প্রশ্ন:
অজু ও ফরয গোসলের সময় কি কৃত্রিম দাঁতের নিচে পানি পৌঁছানো জরুরি?
নিবেদক:
মুহা. সলিমুল্লাহ, সাইনবোর্ড
الجواب وبالله التوفيق
উত্তর:
যদি কৃত্রিম দাঁত মাড়ির সঙ্গে স্থায়ীভাবে সংযুক্ত থাকে, অর্থাৎ তা খোলা সম্ভব না হয়, তাহলে তার নিচে পানি পৌঁছানো জরুরি নয়। কিন্তু যদি কৃত্রিম দাঁত অস্থায়ীভাবে লাগানো হয় এবং তা খুলে ফেলা সম্ভব হয়, তাহলে ফরয গোসলের সময় তার নিচে পানি পৌঁছানো আবশ্যক। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–সুনানে তিরমিযি (হাদিস নং-১৭৭০); ফাতওয়ায়ে হিন্দিয়া (১/৫৭); আল-মুহিতুল বুরহানী (১/১৭৪)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।